• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মে 21, 2020


সচেতন নাগরিক সমাজ ধামরাই (এস এন এস ডি) এর উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে প্রায় অর্ধ শতাধিক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (২১ মে) এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জনসমাগম এড়াতে অল্প পরিসরে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করে পরবর্তীতে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয় উপহার সামগ্রী।

উপহার বিতরণ উদ্বোধন করেন সচেতন নাগরিক সমাজ ধামরাই (এস এন এস ডি) এর আহ্বায়ক মোঃ ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজ ধামরাই (এস এন এস ডি) এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ উপ-সম্পাদক মাহমুদ ইকবাল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.