• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় প্রচন্ড কালবৈশাখী ঝ‌ড়ে তছনছ বাড়িঘর। 

মে 14, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় মাঝার‌দিয়া ইউনিয়‌নের মুরা‌টিয়া গ্রা‌মে কাল‌বৈশা‌খী ঝড় হানা দেয়, সা‌থে শুরু হয় ভা‌রি বৃ‌ষ্টি। ঝ‌ড়ের কব‌লে পরে যায় পু‌রো মুরা‌টিয়া গ্রাম, এত ক‌রে প্রায় শতা‌ধিক প‌রিবারের ঘর বা‌ড়ি ক্ষ‌তিগ্রস্থ হয়।

জানা যায় বৃহস্প‌তিবার ১৪ মে বিকা‌লে প্রচন্ড কাল‌ বৈশখী ঝ‌ড় শুরু হয়। প্রায় ৩০ মি‌নি‌টের ঝ‌ড়, দমকা হাওয়া ও ভা‌রি বৃ‌ষ্টিতে তছনছ হ‌য়ে যায় মুরা‌টিয়া গ্রা‌মের শতা‌ধিক প‌রিবারের বসত ঘর, অনেকের ঘ‌রের বেড়া নেই, কা‌রো চাল নেই, কা‌রো ঘ‌রের উপর গাছ ভে‌ঙ্গে প‌রে‌ছে, কা‌রো ঘ‌রের উপর ডাল ভে‌ঙ্গে প‌রে‌ছে, অ‌নে‌কের ঘরসহ উরে গে‌ছে ত‌বে কোন মানুষ বা পশুপা‌খি হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

স্থানীয় ক‌য়েকজ‌নের সা‌থে কথা ব‌লে জানা যায় মুরা‌টিয়া গ্রা‌মে প্রায় তিন শতা‌ধিক প‌রিবা‌রের বসবাস, কম‌বে‌শি প্রায় সবাই ক্ষ‌তি গ্রস্ত হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে শতা‌ধিক প‌রিবার বে‌শি ক্ষ‌তি গ্রস্থ হয়ে‌ছে। অ‌নেকের রা‌তে থাকার মত ঘরি‌টি নেই ঝ‌ড়ে উড়ে গে‌ছে সব। ক‌রোনার এই মহামা‌রির সম‌য়ে ঝ‌ড়ে ক্ষ‌তিগ্রস্থ অসহায় প‌রিবারগু‌লো মাথা গোজার ঠাইটুকু হা‌রি‌য়ে আজ দি‌শে হারা।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, ক‌রোনা ভাইরা‌সের এই দূ‌র্যোগময় সম‌য়ে কাল‌বৈশা‌খী ঝ‌ড়ের আঘাত দুঃখজনক। ঝ‌ড়ের কব‌লে পরা প‌রিবা‌রের ক্ষ‌তিগ্র‌স্থের প‌রিমান নিরুপণ ক‌রে উপ‌জেলা প্রশাসন এর পক্ষ থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা করা হ‌বে।

১৪ মে ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.