• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মাইক্রোবাস চাপায় মারা গেলেন স্কুল শিক্ষক, চালক মনির আটক

মে 12, 2020

সখীপুরে মাইক্রোবাস চাপায় মারা গেলেন স্কুল শিক্ষক, চালক মনির আটক

বাদল হোসাইনঃ-
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক (ধর্মীয়) রেজাউল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২মে) সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি শোলাপ্রতিমা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে এবং বোয়ালী বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বোয়ালী বাজারের মাস্টার ফার্মেসির মালিক । এ ঘটনায় পুলিশ মাইক্রোবাসসহ (ঢাকা মেট্রো গ ৩৪-২৮০৯) চালক মনির হোসেনকে আটক করেছে।

জানা যায়, আজ মঙ্গলবার (১২মে) সকাল সাড়ে আটটার দিকে রেজাউল ইসলাম সাইকেল নিয়ে বোয়ালী বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে সকাল সাড়ে দশটায় তিনি মারা যান।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, মাইক্রোবাসসহ চালক মনির হোসেনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.