• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

করোনায় ঈদের আগে খুলবে না আমিন জুয়েলার্স।

মে 11, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:  করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদের আগে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আমিন জুয়েলার্স। ৯ মে, শনিবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত জানান আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম।

তিনি বলেন, ব্যবসা থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। এখন সময় আমাদের সচেতনতার। সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক দায়বদ্ধতা থেকেই দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন তার দোকান কর্মচারী ও ক্রেতা সাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে ঈদ পর্যন্ত প্রতিষ্ঠানটির সব শাখা বন্ধ থাকবে।

কাজী আমিনুল ইসলাম বলেন, ‘সরকার আমাদের দোকান খোলার অনুমতি দিলেও স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি ঈদের আগে দোকান খুলব না।’ ঈদের পর স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে দোকান খোলার পরবর্তী নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.