পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসে কর্মহীন বিপর্যস্ত হতদরিদ্র পরিবারের মাঝে আবারোও খাদ্য সামগ্রী বিতরণ করেন খালেক চেয়ারম্যান স্মৃতি সংসদ।
ফরিদপুর জেলার সদর উপজেলাধীন গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যানের বাজারে অবস্থিত আলহাজ্ব আবদুল খালেক উচ্চ বিদ্যালয়ে আজ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আরো ৫০ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংসদের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব আবদুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউদ্দিন মোল্লা, সংসদের উপদেষ্টা মোঃ শাহজাহান মোল্লা, আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক মিঞা সহ আলহাজ্ব আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় শিক্ষক-কর্মচারীবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ লিঃ তৈল, খেজুর, সেমাই, চিনি, ছোলা, লবনসহ বিভিন্ন সামগ্রী। এখানে উল্লেখ্য যে গত ২৪ এপ্রিল খালেক চেয়ারম্যান স্মৃতি সংসদের পক্ষ থেকে আরো ২০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল।
