• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বিভিন্ন এলাকা থেকে আসা দিনমজুরদের খাদ্য বিতরন করলেন সখীপুর পুলিশ

মে 2, 2020

সখীপুরে বিভিন্ন এলাকা থেকে আসা দিনমজুরদের খাদ্য বিতরন করলেন সখীপুর পুলিশ

#রঞ্জু আহমেদ”
পৃথিবী জুড়ে আতঙ্ক করোনা ভাইরাসের ভয়ে মানুষ গৃহবন্দী। পেটের দায়ে ধানকাটা দিন মজুররা ছুটে এসেছে ময়মনসিংহ জেলা থেকে টাংগাইলের সখীপুরে। সখীপুরে এসেও অনেক দিনমজুর এখনো কাজ যোগার করতে পারেননি। তাই তারা পৌর শহরের ভিবিন্ন স্কুল- কলেজের বারান্দায় বৃষ্টির মধ্যে রাত্রি যাপন করছে।এই অসহায় দিনমজুর রাও যেন পুলিশের নজরের বাইরে নয়।তাই সখীপুর উপজেলার বাইরে বিভিন্ন এলাকা থেকে আসা ১০০ ধানকাটা দিন মজুরকে খাবার দিল সখীপুর থানার ওসি আমির হোসেন। আজ শনিবার রাত নয়টায় উপজেলা পরিষদ ও বিভিন্ন স্কুলের বারান্দায় শুয়ে থাকা ওই সব শ্রমিককে রান্না করা খাবার দেওয়া হয়। খাবার পরিবেশনের দায়িত্ব পালন করেন সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবীর, থানার সেকেন্ড অফিসার বদিউজ্জামান সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। সখীপুর থানা পুলিশের এ কর্মকাণ্ড ও সেবা প্রদানের মধ্য দিয়ে ‘পুলিশ জনগণের বন্ধু’ তা আরেকবার প্রমাণিত হলো।
সখীপুর থানা পুলিশের এই প্রশংসনীয় কাজকে সাধুবাদ জানিয়েছেন পৌরসভার জনগণসহ ৫নং ওয়ার্ডের প্রবাসী বাদল হোসাইন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.