সখীপুরে দারোগাবাড়ী পারিবারিক মানব কল্যাণ প্রতিষ্ঠানের ত্রাণ বিতরণ

বাদল হোসাইনঃ- টাঙ্গাইল সখীপুর ১নং কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের সাব- ইন্সপেক্টর জনাব মোঃ আবু বকর সিদ্দিক (দারোগা) সাহেবের উদ্যোগে তাদের পারিবারিক সংগঠন “দারোগা বাড়ি পারিবারিক মানব কল্যাণ প্রতিষ্ঠান” এর পক্ষ থেকে নিজ অর্থায়নে ২৫০ টি গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ গোলাম কিবরিয়া বাদল,
ওয়ার্ড মেম্বার নাসির উদ্দিন মেজবাহ, বাংলাদেশ পুলিশের অন্যতম সদস্য মোঃ মনিরুজ্জামান (Bp Monir) সহ দারোগা বাড়ি পারিবারিক মানব কল্যাণ প্রতিষ্ঠানের সকল সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়,মোঃ আবু বক্কর সিদ্দিক (দারগা) তিনি বিভিন্ন সময়ে গরীব দুখী, অসহায়, হতদরিদ্র মানুষের সাহায্য সহযোগীতা করে থাকেন। এখন করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন।
মোঃ আবু বক্কর সিদ্দিক (দারগা) ওনাকে টেলিফোনে না পেয়ে ওনার ভাতিজা মোঃ মনিরুজ্জামান (Bp monir) পুলিশ সদস্য সময় নিউসকে জানান,আমার কাকা সহ আমরা সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। এলাকার খেটে খাওয়া মানুষ গুলো ভাল থাকলেই আমাদের ভাল থাকা। আমাদের মতো সরকারের পাশাপাশি প্রতিটি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি। সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের (ব্রুনাই ফেরৎ)বাদল হোসাইন দারগা বাড়ি পারিবারিক মানব কল্যাণ প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়েছেন।
