• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় টিসিবির পণ্য ক্রয়ে ক্রেতাদের ভীর।

এপ্রিল 28, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সালথা’য় টিসিবির পণ্য ক্রয়ে ক্রেতাদের ভীর।  ফরিদপুরের সালথায় ন্যায্যমুল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর বাজারে দুই শতাধিক ক্রেতার কাছে এ পন্য বিক্রয় করেন মোল্যা ট্রেডার্স নামে একটি ডিলার। প্রতিজন ক্রেতা ৬শ’ ১০টাকায় ক্রয় করছেন ৫ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার. উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, টিসিবি ডিলার হায়দার হোসেন মোল্যা। সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, যদিও টিসিবির ডিলার উপজেলার মাঝারদিয়ায় তারপরও উপজেলা সদরের মানুষের কথা চিন্তা করে এক লডের মাল উপজেলা প্রশাসনের অনুরোধে উপজেলা সদর বাজার এলাকায় বিক্রয় করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.