• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে এমএ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের দ্বিতীয় দফায় ত্রান বিতরন।

এপ্রিল 20, 2020

সখীপুরে এমএ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের দ্বিতীয় দফায় ত্রান বিতরন।
বাদল হোসাইনঃ-
————————–
করোনা ভাইরাস মোকাবিলায় সারাদেশে লক ডাউন থাকার কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৫০টি পরিবারের মাঝে দ্বিতীয় দফায় ত্রান সামগ্রী বিতরন করেন সখীপুর উপজেলার বোয়ালী গ্রামের বিএল চাষী উচ্চ বিদ্যালয় ও বোয়ালী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতার স্মৃতিতে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এমএ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন।

আজ সমরার ২০শে এপ্রিল সকালে বোয়ালী বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠান উদ্বোধন করেন এমএ রাজ্জাক বিএসসি,বিএড সহ লন্ডন প্রবাসি দানবীর আজাদ,মওলানা ফরিদ,আউয়াল রানা,ফারুক আহম্মেদ,সেলিম মাহমুদ প্রমুখ।

এমএ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি (লন্ডন প্রবাসী) রফিকুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (কুয়েত প্রবাসি)রফিকুল ইসলাম রফিক মুটো ফোনে সময় নিউসকে জানান প্রথম দফায় ১১৫টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছি ১সপ্তাহ আগে।আমরা এলাকার খোঁজ নিয়ে দেখেছি কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই দ্বিতীয় দফায় আজ আবার ৫০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করি।
ত্রান সামগ্রীর মধ্যে ছিলো মাথাপিছু চাউল ১০কেজি,ডাউল ১কেজি,তেল ১কেজি, পিঁয়াজ ২কেজি,আলু ২কেজি ও সাবান ২টি।

ইতিমধ্যে এমএ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক কাজেও অংশগ্রহনের মাধ্যমে বিশেষ নজির স্হাপন করেছে।তাদের পূর্ব পরিকল্পনায় আরো কিছু পদক্ষেপের কথা চিন্তা ভাবনা করেছে সংগঠনটি।তার-ই ধারাবাহিকতায় এলাকার হতদরিদ্র স্কুল মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের মেধাবৃত্তি প্রদান সহ লেখা পড়ার খরচ বহন করা এবং গরীব দুখী মানুষের মাঝে বিনাসুধে আর্থিক সহায়তা প্রদান করা সহ নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যায় ক্রমে তার সুফল এলাকার জনগন পাবে।

সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের (ব্রুনাই ফেরৎ) বাদল হোসাইন এমএ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন কে সাধুবাদ জানিয়েছেন। প্রতিটি এলাকায় এরকম কল্যাণ মুলক সংগঠন গড়ার আহবান জানান যুব সমাজকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.