• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর বড়চওনা বাজারে সাত দোকানে তালা ঝুলিয়ে দিল প্রশাসন

এপ্রিল 18, 2020

সখীপুর বড়চওনা বাজারে সাত দোকানে তালা ঝুলিয়ে দিল প্রশাসন

সখীপুর টাংগাই হতেঃ-টাঙ্গাইলের সখীপুরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলার অপরাধে সাত দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (১৮ই এপ্রিল) বিকেলে উপজেলার বড়চওনা বাজারের ওইসব দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা বাজারের তিনটি চায়ের দোকান, দুটি স্টেশনারী ও একটি সেলুনের দোকান খুলে গণজমায়েত সৃষ্টি করে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার নির্দেশে ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়কারী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহম্মেদ ওইসব দোকানে তালা ঝুলিয়ে দেন।

সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্রুনাই ফেরৎ বাদল হোসাইন সময় নিউজকে বলেন সখীপুর উপজেলাকে করোনা মুক্ত রাখতে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা জনগনকে সমন্বয় রেখে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত হলেও সখীপুর এখন পর্যন্ত দেখা যায়নি।তাই ওনাকে ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, নির্দেশনা অমান্য করে দোকান খোলার দায়ে ওই সাত দোকানে অনিদিষ্ট কালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.