• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলার একদল তরুণ যুবকের হাত ধরে সম্পন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠন “নরত্ব”-সালথা।

এপ্রিল 11, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:  সালথা উপজেলার একদল তরুণ যুবকের হাত ধরে সম্পন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠন “নরত্ব”-সালথা। সংগঠনটির মূল উদ্দেশ্যই সাধারণ হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর তাদের সেবা করা। সারা পৃথিবী এখন অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে যুদ্ধরত। করোনা ভাইরাস যে ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের এক লাখেরও বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়ে আছে কয়েক লাখ মানুষ।

আমাদের বাংলাদেশেও এই ভাইরাস ক্রমেই বেড়ে চলছে। ইতিমধ্যে অনেকেই মারা গেছে আক্রান্ত চারশত মানুষেরও বেশি।

এমন মহামারী দূর্যোগের ভিতরেও নিজেদের নিরাপত্তা কথা চিন্তা না করে অসচেতন ও হতদরিদ্র পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের মরণব্যাধি ভাইরাস করোনা সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দিয়ে যাচ্ছে “নরত্ব”-সালথা।

গতকাল শুক্রবার তারা সালথা উপজেলাধীন রামকান্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সালথা হিন্দু পাড়া, সূর্য কলোনি এবং সাহা পাড়ার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে তারা করোনা সম্পর্কে অবহিত করছে। এসময় তারা তাদের মাঝে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করে তাদের সচেতন মূলক পরামর্শও দিয়েছে।

“নরত্ব”-সালথা’র প্রধান উপদেষ্টা জুবায়ের চৌধুরী কাজল জানান, ইতিমধ্যে আমরা আমাদের সংগঠনের সকল সদস্য মিলে ভাওয়াল, আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়ন আংশিক রিমোট এরিয়া গুলোতে কাজ করেছি।এসময় তাদেরকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছি। অপরিচিত মানুষের সংস্পর্শে না যাওয়া ও কারো সাথে কথা বলার সময় অন্তত ৩-৪ হাত দ্রুতত্ব রাখার অনুরোধ করা হয় তাদের।

সংগঠনটি সমন্বয়ক সুমন, জয়, সজীব জানান, আমরা প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সচেতন করার চেষ্টা করছি। আমাদের বিশ্বাস আমরা তাদের একটু হলেও বোঝাতে সক্ষম হয়েছি।

সংগঠনের আরাক সদস্য আকাশ সাহা বলেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সাধারণ খেটে-খাওয়া মানুষের করোনা ভাইরাস কিভাবে প্রতিরোধ করা সম্ভব। সাধারণ মানুষও আমাদের কাজকে ভালো চোখেই দেখছে। তিনি আরো বলেন, যেহেতু আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কাজ পরিচালনা করছি, তাই আমাদের কাজে একটু বাধাগ্রস্ত হচ্ছে। যদি আমরা অর্থের একটু সাপোর্ট পেতাম তাহলে আমরা বিভিন্ন টীম করে পুরো সালথা উপজেলা কভার করতে পারতাম।

উল্লেখ, স্বেচ্ছাসেবক সংগঠন “নরত্ব”-সালথা ইতিমধ্যে সালথা উপজেলাধীন চারটি ইউনিয়নে তার কার্যক্রম চালিয়ে গেছে। তাদের ইচ্ছা বাকি চারটি ইউনিয়নও কভার করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.