• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বোয়ালমারীতে হোমিওপ্যাথিক বোর্ড চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরণ

এপ্রিল 10, 2020

আমীর চারু, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবে শ্রমজীবী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়।

১০ এপ্রিল, শুক্রবার ডা. দিলীপ রায়ের পক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা প্রশান্ত সাহা ও ডা. দিলীপ রায়ের ভাই হারান রায় এবং বাবলু রায় ঘরবন্দী ৫শ কর্মহীন ব্যক্তিকে চাল, ডাল, আলু ও তেলের একটি ব্যাগ বাড়ি বাড়ি পৌঁছে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী, উত্তম রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.