• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর পৌর এলাকায় যান ও লোকজন চলাচল বন্ধে বাঁশের বেড়া

এপ্রিল 8, 2020

সখীপুর পৌর এলাকায় যান ও
লোকজন চলাচল বন্ধে বাঁশের বেড়া

সখীপুর পৌরসভায় মানুষকে নিরাপদে ঘরে রাখতে ৯টি ওয়ার্ডের প্রতিটি সড়কের সীমান্ত এলাকার প্রবেশপথ বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে। আজ বুধবার ৮ই এপ্রিল সকাল থেকে এ কার্য্যক্রম শুরু। ওয়ার্ডের ভেতরে কোনো যানবাহন ও লোকজন ঢুকতে বা বের হতে পারবে না। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর একজন লিডার হিসেবে সার্বিক নিরাপত্তা ও করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবেন। জনস্বার্থে প্রত্যক ওয়ার্ডে প্রতিটি টিম লিডারের নেতৃত্বে ২১ সদস্যের কমিটি ২৪ ঘন্টা ধারাবাহিক দায়িত্ব পালনে নিজেদের কর্মরত রাখবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে মেয়র মহোদয় মোবাইল ফোন করে জানিয়েছেন।
পৌরসভার সচেতন নাগরিকরদের সাথে সমন্বয় রেখে সখীপুর উপজেলা আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সহ সভাপতি বাদল হোসাইন সাধুবাদ জানিয়েছেন।
তিনি এ কার্যক্রমে পৌরসভার প্রত্যোক নাগরিককে স্ব স্ব অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। আশা করি, অযথা কেউ জেল-জরিমানার শিকার হবেন না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.