• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্রবাসী বাংলাদেশীর পক্ষ থেকে ইতালি সরকারকে আর্থিক সহায়তা প্রদান

এপ্রিল 7, 2020

আলামিন হোসেন, মিলান থেকে: প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে নানা পদক্ষেপের পাশাপাশি পুরো ইতালি এখনও লকডাউনে। তবুও আশানুযায়ী এখনো থামছে না আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। দেশটির সরকার সর্বেোচ্চ চেষ্টায় নাগরিকদের পাশে দাড়িয়েছে। দেশটিতে বসবাসরত সকলকে আর্থিক সহযোগিতা করা হচ্ছে । তবুও কিছুটা আন্তরিকতা ও মানবিকতার দিক থেকে বাংলাদেশী প্রবাসীদের পক্ষ থেকে ইতালির পাশে দাড়িয়েছে।

উত্তর ইতালির মনছা‘য় বাংলাদেশী ওয়েলফেয়ার ( বায়তুন নুর মনছা) এর উদ্যোগে হসপিটালে সানজেরাদ্দ মনছা কর্তৃপক্ষকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) এই সংগঠনের পক্ষ হতে ইতালিতে অবস্থানরত বাংলাদেশী কর্মীবৃন্দ ৫৫০০ হাজার ইউরো বা বাংলাদেশী টাকায় প্রায় ৫ লক্ষ টাকা ইতালির মনজা হসপিটালে সানজেরাদ্দ মনছা ফান্ডে জমা করেন।

বাংলাদেশী ওয়েলফেয়ার ( বায়তুন নুর মনছা ) সংগঠনের সভাপতি জাকির হোসেন সহ সাবাই মনছায় বসবাসরত প্রবাসীদের নিয়মিত খোজ খবর রাখছেন। তিনি এই আর্থিক সহযোগিতার জন্য প্রবাসী বাঙালির প্রতি ধন্যবাদ জানান। এছাড়াও হসপিটালে সানজেরাদ্দ মনছা কর্মকর্তা ও মনছায় বসবাসরত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এই অর্থ সংগ্রহে সার্বিকভাবে সহযোগিতা করছেন মোসারফ হোসেন, রাজু মোহাম্মদ, হাসনাত, মহসিন, আবদুল মতিন, ফারুক ভুঈয়া প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.