• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মেয়র হানিফের নিজ অর্থায়নে ত্রান বিতরন।

এপ্রিল 7, 2020


বাদল হোসাইন সখীপুর টাংগাইল প্রতিনিধিঃ- সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের নিজ অর্থায়নে পৌর শহরের ৯টি ওয়ার্ডে মরনব্যাধি করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ৩শতাধিক চা দোকানদারদের মাঝে ১২ কেজি করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌরসভার কার্য্যালয়ে এ বিতরন কার্য্যক্রম উদ্বোধন করা হয়।

বিতরন কালে অন্যদের মধ্যে সখীপুর প্রেসক্লাবে সাধারন সম্পাদক এনামুল হক, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম সালু,শহর ছাত্রলীগের প্রচার সম্পাদক রেজভী সিকদার শান্ত, রাসেদ হাসান সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন- করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘরে থাকা কর্মহীন চা দোকানদারদের মানবেতর জীবন যাপন করছে। পৌর সভার ৯টি ওয়ার্ডে সেইসব কর্মহীন চা দোকানদারদের ঘরে ঘরে প্রত্যেককে ১০ কেজি করে চাল এবং ২ কেজি করে আলু বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সেই সাথে সরকারের পাশা পাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.