• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে অপ্রয়োজনীয় ঘুরাঘুরি করায় জরিমানা

এপ্রিল 6, 2020

সখীপুরে অপ্রয়োজনীয় ঘুরাঘুরি করায় জরিমানা।
বাদল হোসাইন সখীপুর টাংগাইল প্রতিনিধিঃ-
টাংগাইল সখীপুরে বাইরে অপ্রয়োজনীয় ঘুরাঘুরি করার অপরাধে সাত ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা এ সাজা দেন। ওই সাতজনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা বলেন, কারোনা ভাইরাস সংক্রমণরোধে বাইরে অপ্রয়োজনীয় ঘুরাঘুরিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় সাতজনকে সাত হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.