• রবি. আগস্ট ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় দুস্থদের মাঝে মুন্সী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরন!

এপ্রিল 3, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামে মুন্সী ফাউন্ডেশন দুস্থদের মাঝে ত্রান বিতরন করেছেন। পুলিশ অফিসার ওয়াহিদ সুমনের অর্থায়নে এ খাদ্য বিতরন করা হয়। তিনি ঢাকার দারুস-সালাম থানায় সাব- ইন্সপেক্টর পদে কর্মরত আছেন।

শুক্রবার বিকালে করোনা ভাইরাসের কারোনে কর্মহীন হয়ে পড়া মানুষের কথা চিন্তা করে কর্মহীন দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক তুরাপ মোল্যা, সেন্টু মুন্সী, সেলিম মুন্সী, রাজু মুন্সী, আবুল হোসেন প্রমুখ।

সেন্টু মুন্সী বলেন, করোনা ভাইরাসের কারনে আমাদের এলাকার যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের কথা চিন্তা করে মুন্সী ফাউন্ডেশনের পক্ষে পুলিশ অফিসার ওয়াহিদ সুমনের আর্থিক সহযোগিতায় ১০০ টি দুস্থ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ৩ কজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ টি করে সাবান বিতরন করা হয়েছে। ওয়াহিদ সুমন বাংরাইল গ্রামের মুন্সী বাড়ির মৃত আফজাল হোসেন আবু মুন্সীর ছেলে।

মুঠোফোনে ওয়াহিদ সুমন বলেন, করোনা ভাইরাসের কারনে সমাজের খেটে খাওয়া দরিদ্র কর্মহীন মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যাক্তিগত অর্থায়নে গ্রামের ১০০’শ মানুষের জন্য সামান্য কিছু করার চেষ্টা করছি। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। ভবিষ্যতে আমার এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.