• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

করোনায় ইতালি লকডাউনের মেয়াদ বাড়ালো

এপ্রিল 1, 2020

ইতালি করোনাভাইরাস ঠেকাতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। আগামী ১৩ এপ্রিল ইস্টার সানডে পর্যন্ত বাড়িয়েছে বিশেষ জরুরি অবস্থার এই সময় সীমা।

ইতিমধ্যে করোনাভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইতালিতে। দেশটিতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা যেন সবাইকে ভাবিয়ে তুলেছে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ বেশ কয়েকদিন আগেই ছাড়িয়ে গেছে।
ইতালিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে ১৩ হাজার ছাড়িয়েছে। এদিকে বিশেষজ্ঞরা মনে করেন, দেশটিতে আগামী এক সপ্তাহের মধ্যে ভাইরাসটির সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। এরপরেই আক্রান্ত ও নিহতের সংখ্যা কমতে শুরু করবে বলে আশা করছেন তারা।

ইতালিতে গত তিন সপ্তাহ ধরে কঠোর লকডাউনের মধ্যে রয়েছেন। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, সে ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইতালিয়ান সরকার। আগামী শুক্রবার ওই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আজ নতুন করে তা আগামী ইস্টার সানডে পর্যন্ত বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.