• রবি. আগস্ট ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় আট জনকে ভ্রাম্যামান আদালতের জরিমানা!

এপ্রিল 1, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:              করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি আদেশ অমান্য করায় সালথা’য় ৮ জনকে ভ্রাম্যামান আদালতের জরিমানা। নির্ধারিত সময়ের পরে মুদি দোকান ও সরকারি আদেশ অমান্য করে চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করায় এ জরিমানা করা হয়েছ।

বুধবার সন্ধ্যার পরে উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান টুটুল। সাথে ছিলেন ভ্রাম্যামান আদালতের পেশকার রফিকুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করে জনসমাগম করায় উপজেলার সালথা বাজারের মুদি দোকানদার আহাদ মোল্যাকে ১০০০টাকা, সাড়ুকদিয়া বাজরের ইলেট্রিকের দোকানদার রওশনকে ৫০০ টাকা, চায়ের দোকানদার মুন্নু কাজীকে ২০০ টাকা, আটঘর বাজারের চায়ের দোকানদার ওয়াহিদ মাতুব্বরকে ২০০টাকা, মেম্বার গট্রির চায়ের দোকানদার নুরুল ইসলামকে ২০০টাকা, নাছিরকে ২০০ টাকা, দোহার গট্রির চায়ের দোকানদার ফারুক হোসেনকে ২০০ টাকা, রফিকুল ইসলামকে ২০০ টাকা জরিমানার করা হয়েছে।

এর আগে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান টুটুল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.