• বুধ. আগস্ট ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র গট্টি ইউপি চেয়ারম্যানের মাক্স ও সাবান বিতরণ!

মার্চ 30, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:   করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু অসহায় দরিদ্র কর্মহীন মানুষের মাঝে মাক্স ও হাত ধোয়ার সাবান বিতরণ করেছেন।

গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু গত ৪-৫ দিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র মানুষের মাঝে মাক্স ও হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করছেন বলে জানাগেছে।

মাক্স ও সাবান বিতরণকালে হাবিবুর রহমান লাবলু বলেন, করোনা ভাইরাসের কারনে ইউনিয়নের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমি গত ৪-৫ দিন ধরে মাক্স ও সাবান বিতরন করছি এবং মাননীয় প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার পক্ষে ইউনিয়নের দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। এছাড়াও মাননীয় সংসদ উপনেতা ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী উপজেলার সকল ইউনিয়নে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। তার থেকে আমার ইউনিয়নের দরিদ্র মানুষও উপকার পাচ্ছে। করোনা দূর্যগে আমার ইউনিয়নের কোন গরিব মানুষ না’খেয়ে থাকবে না। আমি গট্টি ইউনিয়ন বাসিকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.