• বুধ. আগস্ট ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

হতদরিদ্রের পাশে দাঁড়ালেন কাজী সিরাজুল ইসলাম!

মার্চ 30, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:  করোনাভাইরাসের আতঙ্কে অবরুদ্ধ হয়ে পড়া ও রোজগার বন্ধ হয়ে যাওয়া নিম্নআয়ের প্রায় ৫ শতাধিক শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।

করোনার প্রভাবে কাজ হারানো ক্ষতিগ্রস্থ দিন মজুরদের মাঝে সোমবার ফরিদপুর জেলার বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ৫০০ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলেদেন।

কাজী সিরাজুল ইসলাম এর পক্ষ থেকে প্রতিটি পরিবারের মাঝে চাল, আলু, ডাল ও সাবান বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোঃ আকরামুল করিম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.