• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

করোনা: সালথা’য় ইউপি চেয়ারম্যানের মাক্স বিতরণ!

মার্চ 27, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:   করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়ার উদ্যোগে এক হাজার মাক্স বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব মাক্স বিতরণ করেন।

এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া উপস্থিত ছিলেন।

মাক্স বিতরণকালে ফারুক উজ্জামান ফকির মিয়া এলাকার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.