• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে সালথায় আ’লীগের প্রস্তুতি সভা!

মার্চ 11, 2020

মনির মোল্যা, সালথা প্রতিনিধি:  জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম. উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু বকর সিদ্দিক, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, সহ-সভাপতি মনির মোল্যা, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, যুবলীগ নেতা সোহেল মাহমুদ সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

উক্ত প্রস্তুতি সভায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ টুঙ্গীপাড়া যাওয়ার বিশ^ রোডে রায়ের বল্লভদি থেকে চন্ডীবর্দী পর্যন্ত সড়কে একাধিক গেইট ও তোরণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.