• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালি!

মার্চ 2, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব।
এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (২মার্চ ২০২০) সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুর্নরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ তেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার ও উপজেলা নির্বাচন অফিসার তেলায়েত হোসেন ভোটার হওয়ার গুরুত্ব তুলে ধরে সকলের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.