• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বঙ্গবন্ধু ও বিবেকানন্দ এ্যাওয়ার্ড পেলেন নবকাম কলেজের অধ্যক্ষ ওবায়দুর! 

ফেব্রু. 25, 2020

মনির মোল্যা, সালথা প্রতিনিধি:  শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারতের কলকাতা থেকে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু শতবর্ষ স্মারক সম্মাননা ২০২০ এবং স্বামী বিবেকানন্দ এ্যাওয়ার্ড ২০২০ পেলেন ফরিদপুরের সালথা উপজেলার নবকাম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। সাউথ এশিয়া সোসাল কালচারাল ফোরামের আয়োজনে ১৬ ফেব্রুয়ারী কলকাতা সত্যজিৎ রায় অডিটরিয়ামে তাকে স্বামী বিবেকানন্দ এ্যাওয়ার্ড ও আলোকিত বাংলার মূখ ফাউন্ডেশনের আয়োজনে ১৭ ফেব্রুয়ারী একই হলরুমে বঙ্গবন্ধু শতবর্ষ স্মারক সম্মাননা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভারতের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চক্রবর্তী, কলকাতার মেয়র শ্রী দেবাশীষ রায়, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের পরিচালক শ্রী গৌতম দে, কবি সাহিত্যিক সৈয়দ আল ফারুক প্রমূখ।

কলকাতা থেকে ঘুরে এসে নবকাম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ-ভারতের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বৃহত্তর ফরিদপুর থেকে আমাকে মনোনীত করেছেন। আল্লাহুর অশেষ মেহেরবানী ও মানুষের ভালবাসায় আমি যে সব এ্যাওয়ার্ড পেয়েছি, এটা নবকাম কলেজ তথা এলাকার গর্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.