• সোম. জুলাই ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণ প্রতিমন্ত্রী

ফেব্রু. 25, 2020

রাজিউল হাসান পলাশঃ জনগণের কল্যানের কথা বলে প্রকল্প নেবেন,অথচ করবেন ঠিক উল্টো কাজ। সরকারি  অর্থ অপচয় করবেন। মানুষের স্বস্তির পরিবর্তে দুর্ভোগ বাড়াবেন। নিজেরা ঠিকই আখের গোছাবেন। নষ্ট করবেন সরকারের ভাবমূর্তি – এসব চলবে না। অনেক সহ্য করেছি, সর্তক করেছি। কিন্তু নিজেদের চরিত্র বদলান নাই। আর নয়। এবার শাস্তির মুখোমুখি হতে হবে। সংশ্লিষ্টদের বলছি,মানবতার জননী, দেশরত্ন শেখ হাসিনার এ্যাকশন শুরু হয়ে গেছে।

ময়মনসিংহের মাঠ পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শনে যাওয়ার পথে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে কথাগুলি লিখেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি আরোও লিখেছেনঃ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এর অর্জনসমূহ সমুন্নত রাখতে দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ের প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে কড়া সতর্ক বার্তা দিয়েছেন। তা সত্বেও আপনাদের টনক নড়েনি। কেউ ছাড় পাবেন না।

সারা দেশের জনগণের উদ্দেশ্যে মাননীয় প্রতি মন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী,দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

ত্রাণমন্ত্রী তাঁর লিখায় উল্লেখ করেন ময়মনসিংহের অপরিকল্পিত একটি সেতুর কথা। যে সেতুটির ছবি ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়েছিল। তিনি লিখেছেনঃ  “সংযোগ সড়ক না করেই ময়মনসিংহের গৌরীপুরে লন্ডনি খালের ওপর সেতু । অপরিকল্পিত সেতু কোন কাজেই আসছে না। বরং প্রতিদিন বাঁশের সাঁকোতে খাল পার হতে হচ্ছে ৬ গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীদের” – দুটি কাগজে খবরটি দেখে আর সহ্য করতে পারলাম না। সংকল্প করলাম, দুর্নীতিগ্রস্ত চক্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। সিদ্ধান্ত নিলাম, সিনিয়র সচিবসহ মন্ত্রনালয়ের কর্মকর্তাদের মাঠে নিয়ে যাবো। সরেজমিনে দেখবো, লুটেরাদের অনিয়ম আর দুর্নীতির নমুনাগুলো।

সেই সিদ্ধান্ত অনুসারে বৃষ্টির মধ্যেই রওনা হয়েছেন ত্রাণমন্ত্রী ময়মনসিংহ জেলার গৌরিপুর আর নান্দাইলের পথে। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক চেয়ারপারসন,মাননীয়েষু প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় যোগ দিয়ে অধিদপ্তরের পূর্ব নির্ধারিত কর্মসূচী সেরে এখন গাজীপুর হয়ে ময়মনসিংহের পথে। কথা ক্লিয়ার, দেশকে বদলে দিতেই হবে। যে কোন মূল্যে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে। জাতির জনকের জন্মশত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দুর্নীতি মুক্ত দেশ গড়ার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.