• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা!

ফেব্রু. 24, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:        ফরিদপুরের সালথায় ৭র্মাচ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন, ১৭র্মাচ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং মুজিব বর্ষের শুভ সুচনা, ২৫ র্মাচ গনহত্যা দিবস, ২৬ র্মাচ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.