• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জেদ্দায় রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিবাদ সভা

ফেব্রু. 17, 2020

রঞ্জু আহমেদ সৌদি আরব নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসনসহ গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর ও ক্যামেরা ছিনতায়ের প্রতিবাদে গতকাল ১৬ই ফেব্রুয়ারি রবিবার রাতে রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব এর উদ্যোগে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে।

সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান। রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব এর সভাপতি এম ওয়াই আলাউদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রুমি সাঈদ। আর টিভির প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও ডিবিসি নিউজ এর প্রতিনিধি রঞ্জু আহামেদ এর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস এ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, চ্যানেল 24 এর প্রতিনিধি সৈয়দ আহাম্মেদ, একুশে টিভির মোঃ ফিরোজ, সময় টিভির আল মামুন শিপন, এশিয়ান টিভির কাউসার আব্দুস সালাম, বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সাইফুল ইসলাম রাজীব, চ্যানেল এস প্রতিনিধি ইকবাল হোসেন প্রধান, যমুনা টিভির আনোয়ার হোসেন রাজু ও বাংলা টিভি মক্কা প্রতিনিধি এস এইচ, হেমায়েত প্রমূখ । এসময় বক্তারা, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারসহ দৃষ্টন্তমূলক শাস্তির দাবী করেন। একই সাথে সারাদেশের সকল সাংবাদিক হত্যার ও তাদের উপর হামলার বিচারও দাবী করেন সাংবাদিক নেৃতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.