• মঙ্গল. আগস্ট ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাভার মিডিয়া ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হলেন সফল নির্মাতা তপু খান

ফেব্রু. 13, 2020

সাভার মিডিয়া ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হলেন সফল নির্মাতা তপু খান

সাভারের শীর্ষ সামাজিক সংগঠন “সাভার মিডিয়া ক্লাবের” ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেছেন গুণী নির্মাতা তপু খান।

গত ১১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে এক অনাড়ম্বর পরিবেশে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব,জাগরনী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা।

গত ঈদুল আজহায় দেশের জনপ্রিয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নাট্যনির্মাতা তপু খানের পরিচালনায় প্রচারিত হয় ১২ টি নাটক।

সবগুলি নাটকই টেলিভিশন ছাড়াও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।

শর্ট ফিল্ম তৈরীর ভাবনা থেকে ২০০৮ সালে নাট্য পরিচালনার জগতে নাম লেখান তপু খান।

পুরো নাম সদরুদ্দিন খান তপু। তবে মিডিয়া পাড়ায় তপু খান নামেই সর্বাধিক পরিচিত তিনি।

নিজের সততা, মেধা, পরিশ্রম আর সৃজনশীলতা দিয়ে দেশবাসীকে উপহার দিয়ে চলেছেন একের পর এক সাড়া জাগানো নাটক।

নিজের পেশাগত সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ব্যস্ত এই নির্মাতা এবার যুক্ত হলেন সাভার মিডিয়া ক্লাবের সঙ্গে।

গুণী নির্মাতা তপু খানের আন্তরিক আগ্রহে সাভার মিডিয়া ক্লাব পরিবারের মাঝে তাঁকে বরণ করে নেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট জাহিদুর রহমান।

সাভার মিডিয়া ক্লাবের সভাপতি জাহিদুর রহমান জানান, গুণী নাট্যনির্মাতা তপু খান সাভার মিডিয়া ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় সাভার মিডিয়া ক্লাব পরিবার তার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছে।

তপু খানের সম্পৃক্ততা ক্লাবের কার্যক্রম কে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে ক্লাবটির সঙ্গে সংযুক্ত হতে পেরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও নিজের উচ্ছ্বসিত অনুভূতির কথা বন্ধু ও শুভানুধ্যায়ীদের সাথে শেয়ার করেছেন নন্দিত নির্মাতা তপু খান।

লিখেছেন,”এটা খুবই আনন্দের যে নিজ এলাকার এমন একটি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট করেছেন আমাকে।আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় বড় ভাই জাহিদুর রহমান ভাইসহ সাভার মিডিয়া ক্লাবের সকল সদস্যকে।”

সাভার মিডিয়া ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবুর নবী তপু খান কে স্বাগত জানিয়ে বলেছেন, তার জন্য সাভার বাসি যেমন গর্বিত, তেমনি মিডিয়া ক্লাব পরিবার আজ অত্যন্ত আনন্দিত এবং অভিভূত।

কট ম্যারেজ নাটকের মাধ্যমে অভিষেক হওয়া তপু খানের একক ধারাবাহিক অসংখ্য নাটক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শকপ্রিয়তা অর্জন করেছে।

নির্মাতা স্ত্রী রাজিয়া খান ও কন্যা ওয়াজিহা ফারজীন খান কে নিয়ে নাটক ও টেলিফিল্মের পাশাপাশিদ দর্শকপ্রিয় বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিও নির্মাতা সদরুদ্দিন তপু খানের সুখের পৃথিবী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.