• বৃহস্পতি. সেপ্টে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় উন্নয়ন কাজ পরিদর্শণ করলেন চেয়ারম্যান ও ইউএনও!

ফেব্রু. 6, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উন্নয়নমূলক কাজ পরিদর্শণ করলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। বৃহস্পতিবার সকাল ১১ টায় সালথা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
জানা যায়, সালথা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ২ কোটি ৭৭ লাখ টাকা ব্যায়ে ৪তলা বিশিষ্ট নতুন ভবনের কাজ ৩মাস আগে শুরু হয়েছে। কাজটি করছেন সাইন ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ভবনের কাজ আগামী সেপ্টেম্বার-অক্টোবর মাসে সম্পন্ন হবে।

উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এসময় সাংবাদিকদের বলেন উক্ত ভবনের কাজ সঠিক নিয়মে যাতে সম্পন্ন হয়, সে বিষয়ে পরিদর্শন করা। উপজেলার প্রতিটি উন্নয়ন কাজে ভাল মানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ শেষ করতে হবে। কোন প্রকার অনিয়ম চলবে না।

l
এসময় উপস্থিত ছিলেন, সালথা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা, সাংবাদিক আজিজুর রহমান প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.