• বৃহস্পতি. সেপ্টে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় পিক-আপ নছিমন মুখোমুখি সংঘর্ষ নিহত-১

ফেব্রু. 3, 2020

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:    ফরিদপুরের নগরকান্দায় পিক-আপ নছিমন মুখোমুখি সংঘর্ষে রাকিব ফকির (১৬) নামে নছিমন চালক নিহত হয়েছে বলে জানাগেছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার মশাউজান নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নছিমন চালক ভাংগা উপজেলার মুনসুরাবাদ গ্রামের হাসমত ফকিরের ছেলে বলে জানাগেছে।

স্থানীয়রা জানান নছিমনটি দ্রুতগতিতে ভাঙগার দিকে যাচ্ছিল। অপর দিক থেকে দ্রুতগতিতে পিক-আপ এসে নছিমনের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। উপস্থিত লোকজন দৌড়ি গিয়ে দেখি নাছমন চালক ঘটনাস্থলেই মারা গেছে।

রাকিবের চাচা রাজ্জাক ফকির জানায় রাকিব নিজে নছিমন চালিয়ে ডিমের ব্যবসা করে সংসার চালাতো।

থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। নিহত রাকিবের চাচা রাজ্জাক ফকির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.