• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ট্রাকের চাপায় স্কুল ছাত্র নিহত

ফেব্রু. 1, 2020

ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাপায় মোঃ মাসুদ রানা(১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে কালামপুর -বালিয়া আঞ্চলিক মহাসড়কের কাওয়ালী পাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রের বাড়ি ধামরাই গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামে, সে আলতাফ হোসেনের ছেলে। প্রিন্সিপাল হাফিজউদ্দিন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল নিহত মাসুদ রানা।

সড়ক দুর্ঘটনায় মাসুদের নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং কিছুক্ষণের জন্য মহাসড়কে যানচলাচল ব্যাহত হয়। উত্তেজিত জনতা ঘাতক ট্রাক চালক জহিরুল কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ধামরাই কাওয়ালী পাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ রাসেল মোল্লা জানান, নিহত মাসুদ রানা প্রতিদিনের ন্যায় স্কুল ছুটি শেষে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়ীতে উঠার প্রস্তুতি নেয় সেই সময় ঘাতক ট্রাক তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.