• বৃহস্পতি. সেপ্টে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

 নগরকান্দায় দু’দল গ্রামবাসির সংঘর্ষ আহত -১০ সংঘর্ষকারী ৩ জনের এক মাস করে কারাদন্ড!

জানু. 29, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় দু’দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালিন ৩ সংঘর্ষকারীকে গ্রেফতার করে প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ^রদী গ্রামের বর্তমান ইউপি সদস্য ওয়াদুদ মাতুব্বরের সাথে সাবেক সদস্য মাসুদ মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন যাবত এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। মাঝে মাঝে উভয় গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা, সংঘর্ষ ও বসত বাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ২৩ অক্টোবর নগরকান্দা থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানার উদ্যোগে উক্ত গ্রামবাসি আর সংঘর্ষে জড়িত হবে না এই মর্মে অঙ্গীকার দিয়ে আনুষ্ঠানিক ভাবে পুলিশের নিকট সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র জমা দেন। বুধবার সকালে উভয় গ্রুপই আবারো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সংঘষে উভয় গ্রুপের প্রায় ১০ ব্যক্তি আহত হয়। এ সময় সংঘর্ষকারী কামাল মুন্সি, ফারুক মাতুব্বর ও শাজাহান মাতুব্বরকে অস্ত্রসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন। ভ্রাম্যমান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু।

থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন বলেন, ৩ সংঘর্ষকারীকে অস্ত্রসহ গ্রেফতার করে সাজা দেওয়া হয়েছে। এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে আমরা ততপর রয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.