• বৃহস্পতি. সেপ্টে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত!

জানু. 28, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াৎ হোসেন সহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, ইটালী আওয়ামী লীগ নেতা সমাজ সেবক আব্দুর রহমান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু। জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলী ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছার আলীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা, স্থানীয় সমাজ সেবক মানিক মাতুব্বার, উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য মোঃ সায়েম মিয়া, অভিভাবক সদস্য সলেমান খান, মোশারফ হোসেন তালুকদার প্রমূখ। এসময় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.