• বৃহস্পতি. সেপ্টে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলায় অভিযুক্ত গ্রেফতার!

জানু. 27, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:         ফরিদপুরের সালথায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলায় অভিযুক্ত জহির মোল্যা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত জহির যশোর জেলার কোতয়ালী থানার বলরামপুর পশ্চিমপাড়া গ্রামের ইসমাইল মোল্যার ছেলে। বর্তমান ঠিকানা সালথা উপজেলার যদুনন্দী গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী ১৪ বছরের কিশোরীকে লোভ-লালসা দেখাইয়া দীর্ঘদিন ধরে জহির ধর্ষন করে আসছে। ধর্ষিত কিশোরীর ভাষ্যমতে তার পেটে অবৈধ বাচ্চা আছে। এঘটনায় ধর্ষিত বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর বাবা সালথা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম রবিবার রাত আনুমানিক ১টার দিকে যদুনন্দী গ্রাম থেকে অভিযুক্ত আসামী জহির মোল্যাকে গ্রেফতার করে। অভিযুক্ত আসামী জহির তার বউকে নিয়ে কয়েক বছর ধরে যদুনন্দী গ্রামে বসবাস করে। সে কাঠমিস্ত্রির কাজ করে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গ্রেফতারকৃত আসামী জহিরকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম কিশোরীকে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.