• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরের ভাঙ্গা-রাজবাড়ী রুটে শুরু হল রেল যাত্রা!

জানু. 26, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:    ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের সেবা ‘রাজবাড়ী এক্সপ্রেস’ নামে ভাঙ্গা পর্যন্ত বর্ধিত করনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ উদ্বোধন করেন। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাঙ্গা রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়।

কৃষক,ছাত্র, জনতা, যুবক, নারীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার এলাকাবাসী সকাল থেকেই স্টেশনে জড় হয়। রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আসলাম মোল্যা, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, ফরিদপুর রেলষ্টেশন ম্যানেজার তম্ময় কুমার দত্তসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বেলা সোয়া ১১টায় ভাঙ্গা থেকে প্রথম রেল রাজবাড়ীর উদ্দেশ্যে আনুষ্ঠানিক ভাবে ছেড়ে যায়। বিপুল সংখ্যক লোক দিনটি স্মরণীয় করে রাখার জন্য রেল ভ্রমন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া একটি এলাকার উন্নয়ন হতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে রেল যোগাযোগ উন্নয়নে পদক্ষেপ নিয়েছিলেন। ৭৫ পরবর্তী সরকার রেল বন্ধ করার পরিকল্পনা নিয়েছিল।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবুর রহমান বলেন, ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের কাজ ২০১০ সালের জুলাই মাসে শুরু হয়ে ২০১৯ সালের জুন মাসে শেষ হয়।

উল্লেখ্য, দিনে ৪ বার রাজবাড়ী থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল করবে। তবে এ অঞ্চলের মানুষের প্রানের দাবি ভাঙ্গা টু রাজশাহী একটি আন্তঃনগর ট্রেনের। যা শুরু হলে এ এলাকার অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আমূল পরিবর্তন বয়ে আসবে বলে মনে করেন বিশিষ্টজনেরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.