• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

৩য় বর্ষে পা রাখলো দৈনিক বাঙ্গালী সময় স্মৃতির পাতায় থেকে যাবে এ মিলন মেলা!

জানু. 24, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধিঃ                                       হাটি হাটি পা পা করে ফরিদপুর থেকে প্রকাশিত বৃহত্তর ফরিদপুরে প্রচারিত তৃণমূলের অন্তরালের দৈনিক বাঙ্গালী সময় ৩য় বর্ষে পা রাখলো। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সকল প্রতিনিধিদের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়েছিলো, যা দৈনিক বাঙ্গালী সময়ের স্মৃতির পাতায় থেকে যাবে।

শুক্রবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে উদ্যাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী। আলোচনা সভা শেষে বর্নাঢ্য আয়োজনে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে।

আলোচনা সভায় বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে দৈনিক বাঙ্গালী সময়। এই পত্রিকা তৃণমূলের অন্তরালে রয়েছে, ভবিষ্যতে আরো প্রসারিত হবে। পত্রিকাটি সরকারের উন্নয়নমূলক সংবাদ প্রকাশের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এই জনপদের জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: সেলিম মোল্যা বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও একটি শিল্প। যে শিল্পের মাধ্যমে সেবা মহত্বের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণের কাজ করা যায়। সাংবাদিক ও সংবাদপত্র জাতির বিবেক ও দর্পণ, যার মাধ্যমে সমাজ ও দেশের সু-শৃঙ্খল নীতি আদর্শ সু-সংগঠিত করতে সংবাদপত্র সহায়ক ভূমিকা রাখে। যে কারনে এ শিল্পকে টিকিয়ে রাখার দায়িত্ব সকল দায়িত্ববান সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং সমাজের সচেতন ব্যক্তিদের।

দূর্নীতির অন্যায়ের প্রতিবাদ ও সামাজিক দায় বোধ, সত্য প্রকাশের মানসিকতা, মানবকল্যাণ, অসহায় মানুষের কথা তুলে ধরা, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য এবং সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে দৈনিক বাঙ্গালী সময় সৃষ্টি করেছি। আমি বিশ্বাস করি দৈনিক বাঙ্গালী সময় বস্তুনিষ্ঠ তথ্য এবং পূর্ণাঙ্গ সত্য প্রকাশে বিশ্বাস যোগ্যরূপে পাঠকের কাছে আস্তা অর্জনে সোচ্চার।

দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার পক্ষ থেকে সব সময় সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তার বিচার ও বিবেচনা আমার প্রিয় পাঠকবৃন্দের কাছে। তবে আরো ভালো করার অব্যহত চেষ্টা থাকবে এটাই আমাদের প্রত্যাশা। আজ বাঙ্গালী সময় পত্রিকা বৃহত্তর ফরিদপুরে প্রতিটি জেলা ও উপজেলাসহ বাংলাদেশের প্রায় বিশটি জেলার বিভিন্ন স্থানে বহুল প্রচারিত হচ্ছে, আমাদের এই সংগ্রামী অগ্রযাত্রায় যারা বিভিন্ন ভাবে সাহযোগিতার হাত বাড়িয়ে সহযোগীতা করছেন তাদের প্রতি রইল আমার অভিন্দন ও কৃতজ্ঞতা।

দৈনিক বাঙ্গালী সময় সম্পূর্ন নিরোপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য এবং পূর্ণাঙ্গ সত্য প্রকাশে ও বিশ্বাসযোগ্যরূপে তথ্য পরিবেশন ও সাধারন মানুষের কথা তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় মানুষের কথা তুলে ধরার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এছাড়া বক্তব্য রাখেন, পত্রিকার প্রধান সম্পাদক এম এ মুঈদ আরিফ, মুক্তিযোদ্ধা পি.কে. সরকার, আনন্দ টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান, পত্রিকার বার্তা সম্পাদক শ্রাবণ হাসান, সাংবাদিক এম এ আজিজ প্রমুখ। এ সময় বৃহত্তর ফরিদপুরের সকল জেলা ও উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.