• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় সংসদ উপনেতার পক্ষে শীতার্তদের মাঝে লাবু চৌধুরীর কম্বল বিতরণ!

জানু. 14, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

উপ-মহাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের দুঃহসময়ের কান্ডারী, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে উপনেতার বাসভবনে উপস্থিত কয়েক হাজার দরিদ্র নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

এসময় লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী তার সারাটা জীবন সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের মানুষের জন্য কাজ করে আসছেন। আমিও আমার মায়ের মতো আপনাদের জন্য সারাজীবন সেবা করে যেতে চাই সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের মানুষের সুখে-দুখে পাশে থাকতে চাই। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.