• সোম. আগস্ট ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের বিচারের দাবিতে ধামরাই উপজেলা শুভসংঘের মানববন্ধন

জানু. 7, 2020

রাজিউল হাসান পলাশঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের বিচারের দাবিতে ০৭জানুয়ারি ২০২০, রোজ মঙ্গলবার দুপুর ২.৩০ ঘটিকায় ইসলামপুর বাস স্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করেন কালেরকন্ঠ শুভসংঘ ধামরাই উপজেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কমিটির সহসভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কৌশিক সরকার, উপ সাংগঠনিক সম্পাদক শুভ বাকালী, দপ্তর সম্পাদক শোভন, প্রচার সম্পাদক হানিফ, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোস্তফা, নারী সম্পাদক রাবেয়া, কার্যকরী সদস্য আমিনুর, নিশি, আফরিনাসহ শুভসংঘের অন্যান্য বন্ধুরা।

মানববন্ধন কর্মসূচী সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইকতিয়াক বিপুল। ধামরাই উপজেলার সুশীল সমাজ এবং এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচীকে সমর্থন করে একাত্বতা প্রকাশ করে কুর্মিটোলায় ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচারের দাবি জানায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.