• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ছাত্রলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ধামরাই উপজেলা ছাত্রলীগের মানববন্ধন

ডিসে. 25, 2019

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে ধামরাই উপজেলা ছাত্রলীগ মানববন্ধন করেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত আটটার দিকে কালামপুর বাজারে ধামরাই উপজেলা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানায়।

এসময় উপস্থিত ছিলেন, শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও আগামী দিনের যুবলীগ নেতা জাকারিয়া দিপু, ধামরাই উপজেলা ছাত্রলীগের বর্তমান ১নং যুগ্ম-আহ্বায়ক রবিউল আওয়াল (রুবেল), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা হৃদয় হোসেন, রবিন খান রিজভী, সুমন চৌধুরী, সুজন হোসেন, নাঈম মিয়া প্রমুখ।

এ সময় জাকারিয়া দিপু তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতি; এই মূলমন্ত্রকে ধারণ করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই পাকিস্তানিদের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের অধিকার আদায় থেকে বাহান্নর ভাষা আন্দোলনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় ছাত্রলীগের অদম্য- অকুতোভয় নির্ভীক দৃঢ়তার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী, ঠিক তেমনি নুরেরা সফল হতে পারবে না। ছাত্রলীগের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন শত্রুদের ধ্বংস হবেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.