• রবি. অক্টো. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!

ডিসে. 24, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা হলরুমে এ মাসিক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী প্রমূখ।

উক্ত সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে পুনরায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.