• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরের তেতুলিয়ায় মান্নান মোল্লার বাড়িতে জাকের পার্টির জলসা অনুষ্ঠিত!

ডিসে. 13, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:                      বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজান সাহেবের নির্দেশে কয়েক যুগ ধরে ফরিদপুর জেলার কানাইপুরের তেতুলিয়া গ্রামে মরহুম আঃ মান্নান মোল্যার বাড়িতে ইসলামী জলসা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় জাকের পার্টির মহামান্য সর্বচ্চ নেতা আলহাজ¦ খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ও জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ খাজা মেজ ভাইজান মুজাদ্দেদী সাহেব দ্বয়ের নির্দেশে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তেতুলিয়ায় আজিমুশ^ান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।

জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আজিমুস্মান জলসায় বয়ান করেন মাওলানা মুফতি মোঃ শরিফুল ইসলাম সাইফী, মাওলানা মোঃ রইছ উদ্দিন, মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, মাওলানা এনায়েত হোসেন সহ স্থানীয় ওলামাবৃন্দ। এসময় জাকের পার্টির জেলা-উপজেলার সকল নেতাকর্মী ও হাজার হাজার জাকেরান, আশেকান এবং ধর্মপ্রান মুমিন মুসলমান উপস্থিত ছিলেন। ওয়াজ নসিহত ও মিলাদ মাহফিল শেষে বিশেষ মুনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.