• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল ড্যাফোডিলের শিক্ষার্থীরা

ডিসে. 7, 2019

গতকাল শুক্রবার সকালে ধামরাইয়ের কালিয়াগাড় ও আমবাগান এলাকার ৪২টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে ড্যাফোডিল আন্তর্জাতিক বশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। লিমন হোসেন, সাব্বির আহমেদ, আলী আল আলভি, রাশেদুজ্জামান শাকিল, ফজলে আতিফ, রাসেল রানা, বন্যা সহ আরও অনেকের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
সুবিধাবঞ্চিত মানুষদের চিহ্নিত করতে উদ্যোক্তাদের সহযোগীতা করেছে ধামরাইয়ের একটি সামাজিক সংগঠন ‘ইচ্ছে আলো’। ইচ্ছে আলো পরিবারের জাহিদ হাসান তনু, তানজিমা পাঠান, নওসাদ হোসেন সিফাত, ইকতিয়াক বিপুল এবং নাজমুল হাসান সানি উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ শেষে ড্যাফোডিলের শিক্ষার্থীরা বলেন, ধামরাইতে এসে এরকম প্রান্তিক মানুষগুলোর জন্য কিছু করতে পেরে তাদের ভালো লেগেছে এবং পরবর্তীতে আরও কিছু করার জন্য চেষ্টা করবে। ইচ্ছে আলো পরিবারও তাদের পাশে থাকবে এই প্রত্যাশা রাখে।

ইকতিয়াক বিপুল

ধামরাই, ঢাকা।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.