• শুক্র. অক্টো. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালীতে ৫ তলার জানালা দিয়ে পড়ে শিশুর মৃত্যু

ডিসে. 5, 2019

ইতালীতে একটি ভবেনের ৫ তলা থেকে জানালা দিয়ে পড়ে গিয়ে করুন মৃত্যু হয়েছে বাংলাদেশী বংশদ্ভূত আদিবা ( ৩) নামের এক শিশু কন্যার। 

জাকির হোসেন সুমন : শরীয়তপুর জেলার ভেদরগন্জ উপজেলার মনোয়ার হোসেন মুন্না, স্ত্রী ও তিন কন্যা সন্তানকে নিয়ে ইতালীর জেনোভার পিয়াচ্ছা প্রিনছিপে বসবাস করতো। প্রতিদিনের বড় ও মেঝো মেয়েকে স্কুল হতে আনতে গেলে, ছোট মেয়ে আদিবা কে সাথে নিয়েই যেতো। গতকাল আদিবার বাবা নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন, আদিবার ঘুমন্ত অবস্থায় থাকায় তাকে বাসায় রেখেই দুই মেয়েকে আনতে স্কুলে চলে যান আদিবার মা।

ধারনা করা হয়, আদিবা ঘুম হতে উঠে তার মাকে খুজতে থাকে। এক পর্যায় ৫ তলা ভবনের উপরে জানালার কাছে চেয়ারের উপর উঠে বাইরের দিকে উকি দিতে থাকে। সে সময় আদিবার মা দুই কন্যা সহ বাসার গেইটের কাছে আসতেই মা ও দুই বোনের সামনে ৫ তলার জানালা দিয়ে পরে যায়।

মেয়েকে বাচাতে দৌড়ে এসেও ধরতে পারেনি মা। আদিবার মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে । সাথে সাথে এ্যাম্বুলেন ডাকা হয় । কিন্তু আদিবাকে আর বাঁচানো সম্ভব হয়নি, মৃত্যুর কোলে ঢোলে পড়ে ছোট্ট আদিবা। সে সময় আদিবার মা জ্ঞান হারিয়ে ফেলেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আদিবার মা‘র অবস্থা সংকটাপন্ন বলে জানাগেছে। শিশু আদিবার মৃত্যু তে ইতালী জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শহর হতে শোক বার্তা দেয়া হচ্ছে বিভিন্ন সংগঠন ও বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে। উল্লেখ্য যে ২০১৬ সালে আদিবা ইতালীর জেনোভায় জন্ম গ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.