• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় জনগণের দোরগোড়ায় প্রশাসনের সেবা!

ডিসে. 3, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরে জেলা প্রশাসক অতুল সরকার সালথায় জনগণের দোরগোড়ায় গিয়েছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল মিয়াবাড়িতে জনগণের মাঝে উপস্থিত হন।

এসময় উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল রোকসানা রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, ফরিদপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ও কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, জেলা সমাজ সেবা অফিসার এস.এম আলী আহসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া প্রমূখ।

জেলা প্রশাসক অতুল সরকার এসময় উপস্থিত জনগণের কাছ থেকে তাদের বিভিন্ন সুবিধা-অসুধিার কথা শোনেন। এরপর জনগণের মাঝে দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন ও দরিদ্র অসহায়দের বিভিন্ন সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.