• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে সম্প্রচারের জন্য দাবি রাখলেন সাংবাদিক জাহিদ

নভে. 30, 2019

রাজিউল হাসান পলাশঃ বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতের প্রদেশগুলোতে সম্প্রচারের জন্য কোলকাতার আইনপ্রণেতা ও জনপ্রিয় চিত্রনায়ক “দেব” এর কাছে দাবি রাখলেন এনটিভির সিনিয়র রিপোর্টার ও সাভার মিডিয়া ক্লাবের সভাপতি জাহিদুর রহমান।

দেব অভিনীত কলকাতার চলচ্চিত্র ‘পাসওয়ার্ড।’ ওই ছবির প্রচারের জন্য মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন দেব। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, এবং এই সংবাদ সম্মেলনে বাংলাদেশের চ্যানেলগুলো ভারতের বিভিন্ন প্রদেশে সম্প্রচা‌রে দাবি জানিয়ে চিত্রনায়ক ও কোলকাতার আইন প্রণেতা দেবকে প্রশ্ন করেন এনটিভির জৈষ্ঠ্য সাংবাদিক জাহিদুর রহমান।

সাংবাদিক জাহিদুর রহমান দেবকে বলেন, আপনি একজন আইন প্রণেতা এবং জনপ্রিয় অভিনেতা আপনি জানেন ওপার বাংলায় আমাদের বাংলাদেশী টিভি চ্যানেলগুলো সম্প্রচার করা হয় না আমরা সম্প্রচারের জন্য চেষ্টা করে যাচ্ছি। এখন তো আমাদের চলচ্চিত্র ওপার বাংলায় যাচ্ছে ওপার বাংলার চলচ্চিত্র বাংলাদেশে মুক্তি পাচ্ছে, এখন এই সম্পর্ককে আরোও জোড়দার করতে ওপার বাংলায় বাংলাদেশের চ্যানেলগুলো সম্প্রচারের জন্য একজন আইন প্রণেতা হিসেবে আপনার ভূমিকা রাখার সুযোগ রয়েছে কি?

প্রশ্নের উত্তরে দেব বলেন, আমরা একটি গনতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি এবং আমাদের সংবিধান অনেক কড়া, এরপরেও আমরা কিছু পরিবর্তন করার উদ্দেশ্যে সাফটা চুক্তি করেছি তাতে দুই দেশের ছবি দুইদেশেই মুক্তি পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা জি বাংলা, স্টার জলসা সহ অন্যান্য চ্যানেল দেখেন আমাদের দেশেও বাংলাদেশের চ্যানেল গুলি সম্প্রচার হলে বাংলাদেশে তৈরিকৃত আমাদের চলচ্চিত্র আমার দেশের মানুষ দেখতে পারবে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের চ্যানেলগুলো আমার দেশে সম্প্রচার করার জন্য।

এসময় নায়ক দেবের সঙ্গে ছিলেন ছবির নায়িকা রুক্মিণী মৈত্র, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক শামীম আহমেদ রনী, নবাগত নায়ক শান্ত খানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.