• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত!

নভে. 26, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:         ফরিদপুরের সালথায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধী মামলার ফাসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বংশধর ও আত্মীয়রা এলাকায় দাঙ্গা সৃষ্টি করতে পারবে না। তারা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের আইনগত ভাবে প্রতিরোধ করতে হবে। এসময় সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদ করে দোষীদের গ্রেফতারের দাবী জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.