• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাংবাদিকদের হুমকির প্রতিবাদে সালথা প্রেসক্লাবের প্রতিবাদ সভা!

নভে. 26, 2019

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন ও ফরিদপুরের সালথার সাংবাদিক আবু নাসের হুসাইন, মনির মোল্যা ও আজিজুর রহমানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সালথা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর বাজারের থানা রোডে প্রেসক্লাবের কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যার সভাপতিত্বে হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলশ শাহজাহান, সহসভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, আবু নাসের হুসাইন, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা, দপ্তর সম্পাদক মজিবর রহমান শেখসহ সাংবাদিকবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন ও স্থানীয় সাংবাদিক আবু নাসের নাসের হুসাইন, মনির মোল্যা ও আজিজুর রহমানকে যারা হুমকি দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওয়াতায় আনা হোক। ইতিমধ্যে হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো। সাংবাদিকরা দেশ ও জন-কল্যানে কাজ করে। সাংবাদিকদের হুমকি দেওয়া মানেই সমাজকে কুলশিত করা। আমরা বিশ্ববাস করি জনগণ ও আমাদের আন্দোলনে অংশগ্রহণ করবে। তাই অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.