• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নভে. 24, 2019

 

মনির মোল্যা, সালথা(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ইয়াবাসহ মাহফুজুর রহমান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া- দেওয়ালীকান্দা রাস্তার উপর থেকে আটক করা হয়। মাহফুজ পুর্বফুলবাড়িয়া গ্রামের ইদ্রিস মাতুব্বারের ছেলে।

পুলিশ জানায়, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে এসআই আঃ ছালাম, এএসঅই ইমেজুলসহ একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে দেওয়ালীকান্দা পাকা রাস্তার উপর থেকে মাহফুজুর রহমানকে আটক করে। আটকের পর স্থানীয়দের উপস্থিতিতে মাহফুজুর রহমানের কাছ থেকে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতী ও মাদক সহ একাধিক মামলা রয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ইয়াবাসহ আটককৃত মাহফুজুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.