• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় জাকের পার্টির আলোচনা সভা

নভে. 23, 2019

মনির মোল্যা, নিজস্ব প্রতিবেদকঃ
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের বিবাহ অনুষ্ঠানের সংবর্ধনা উপলক্ষে ফরিদপুরের সালথায় জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলার কাউলিকান্দা দুলাল সর্দারের বাড়িতে এ আলোচনা সভার আয়োজন করেন উপজেলা জাকের পার্টি।

উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসে্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.